চিন্তাভাবনা: স্মৃতির সংরক্ষণশালা
স্মৃতি… প্রতিটি ভাবনা আমাদের মস্তিষ্কের গভীরতম মেমরি সেলে জমা থাকে। কিন্তু সময়ের নিরন্তর প্রবাহে মনের গভীরে রাখা সেই তথ্য ক্রমশ ধূসর হয়ে আসে। এই বিলীন হওয়ার ভয় থেকেই মানবজাতি আদিমকাল থেকেই বাহ্যিক সংরক্ষণ কৌশল ব্যবহার করে আসছে।

ইন্দোনেশিয়ার মরক্কো দ্বীপে পাওয়া প্রায় ৩৫,০০০ বছর আগেকার রঙমাখা হাতের ছাপের গুহাচিত্র ছিল সেই আদিম মনের ভাবনার প্রথম ছাপ। পেশাদার লেখক নই, কিন্তু নিজের ভাবনা লিপিবদ্ধ করতে বাধা কোথায়? তাই যা ভাবি, যা বিশ্বাস করি, তাই লিখে রাখার চেষ্টা করি। হাতের কাছে যা পাই, তাই ডিজিটাইজড করি — কারণ জীবন ও জগতের টপিকের শেষ নেই।
লেখার দিশা ও বৈচিত্র্য
আমার আগ্রহ ও লেখার মূল ফোকাসগুলি বহুমুখী:
- বিজ্ঞান ও প্রযুক্তি: বিজ্ঞানের ছাত্র হিসেবে, এই জগতের বিস্ময় ও আবিষ্কারের প্রতি আমার স্বাভাবিক আকর্ষণ রয়েছে।
- বিকল্প শক্তি (Renewable Energy): একজন পেশাদার হিসেবে, মানুষের কাছে ভবিষ্যতের শক্তির প্রয়োজনীয়তা ও ব্যবহারিক দিক তুলে ধরার তাগিদ অনুভব করি।
- রাজনীতি ও সমাজচেতনা: সামাজিক মানুষ হিসেবে রাজনীতির বাইরে থাকা অসম্ভব। সমাজে আমার শ্রেণীগত অবস্থান, আমার লেখায় সেই শ্রেণির কণ্ঠস্বরই প্রতিফলিত করবে — এটাই স্বাভাবিক।
প্রকৃতি: মানব সভ্যতার মৌলিক ভিত্তি
আমার সবচেয়ে প্রিয় দর্শন হলো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট (Sustainable Development)। তাই প্রকৃতির ভারসাম্য অক্ষুণ্ণ রাখাই আমার মূল ফোকাস।
রবীন্দ্রনাথের সেই চিরায়ত উপলব্ধি, “দেখা হয় নাই চক্ষু মেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু।” প্রকৃতিকে জানার জন্য দূরে যেতে হবে না; জানলা খুললেই যে জগৎ দেখা যায়, তাই আমাদের প্রকৃতি। তাই আমার লেখায় বারে বারে এই প্রাকৃতিক জগৎ ও তার গুরুত্বই ফিরে আসে।
আসলে, বিজ্ঞান হোক বা সমাজ ; Nature হলো এই মানব সভ্যতার মৌলিক ভিত্তি। এই ভিত্তি যদি ধ্বংস হয়, তাহলে আমাদের সব অর্জন অর্থহীন হয়ে যাবে।
চিন্তার “দরজা” খোলার আমন্ত্রণ
চেক কবি মিরোস্লাভ হোলুবের বিখ্যাত কবিতা “The Door” আমাদের এক গভীর আহ্বান জানায়, মনের দরজা খুললে অন্তত এক ঝলক টাটকা হাওয়া বা নতুন অভিজ্ঞতা আসবেই।
Go and open the door.
Maybe outside there’s
a tree, or a wood,
a garden,
or a magic city.
আমাদের প্রতিটি লেখাকে সেই এক-একটি দরজা মনে করতে পারেন, যা হয়তো আপনার মনে নতুন কোনো চিন্তা, বিতর্ক বা অভিজ্ঞতার দিকে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করবে।
প্রত্যাশা
এই ভাবনাগুলি যদি আপনাদের চিন্তা ও অনুভূতিকে সমৃদ্ধ করে নতুন কোনো দৃষ্টিভঙ্গি বা পথের দিশা দিতে পারে, তবেই এই ডিজিটাল সংরক্ষণশালার প্রচেষ্টা সার্থক হবে।
সোলার প্রযুক্তির খুঁটিনাটি বিষয়গুলো সহজ বাংলায় আপনাদের কাছে পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য। এই ব্লগের পেছনের গল্প ও উদ্দেশ্য জানতে আমার আমাদের সম্পর্কে (About Us) পেজটি দেখে নিতে পারেন।
No comments:
New comments are not allowed.