About

👍আমার সম্পর্কে

এই পেজে আপনাকে স্বাগত। আমি অংশুমান মজুমদার, পেশায় একজন প্রকৌশলী। বিজ্ঞান-প্রযুক্তি এবং পরিবেশ (Science, Technology and Environment) বিষয়বস্তু নিয়ে উৎসাহী।

এটি আমার ব্যক্তিগত প্ল্যাটফর্ম, যেখানে আমি আমার চিন্তা, অভিজ্ঞতা, এবং আগ্রহের বিষয়গুলি আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করি। আপনারা এখানে মূলত বিজ্ঞান ও প্রযুক্তি, সৌরশক্তি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, পশ্চিমবঙ্গে ছাদে সৌর-বিদ্যুৎ ব্যবস্থা, প্রকৃতি, এবং সাধারণ জীবনধারা বিষয়ক লেখা দেখতে পাবেন।

আমার বিশ্বাস, শেখা এবং প্রশ্ন করার প্রক্রিয়ার মাধ্যমেই আমরা ক্রমাগত নিজেদেরকে উন্নত ও সমৃদ্ধ করতে পারি।

💡 আমার লক্ষ্য

এমন একটি স্থান তৈরি করা, যেখানে আমাদের চিন্তাভাবনাগুলি অবাধে আদান-প্রদান হতে পারে এবং প্রতিটি পাঠকের মনে সৌরশক্তি এবং পরিবেশবান্ধব জীবনধারা সম্পর্কে একটি নতুন প্রশ্ন বা নতুন পথের সন্ধান জাগিয়ে তুলতে পারে। সৌর বিদ্যুৎ (Solar Energy) উৎপাদন এবং এর সরকারি নীতি (Policy) বিধি (Regulation) নিয়ে নির্ভুল তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য।

🌱 আমার আগ্রহ

আমার আগ্রহ হলো এমন একটি সমাজ নির্মাণ করা যা হবে ভেদাভেদহীন এবং প্রকৃতিকে অক্ষত রেখে টেকসই শক্তি (Sustainable and Renewable Energy) নির্ভর মানব সভ্যতার জন্য একটি বাসযোগ্য বাস্তুতন্ত্র (Ecosystem) গড়ে তুলতে সাহায্য করবে।

আপনাদের মূল্যবান মন্তব্য এবং মতামত সবসময় স্বাগত! চলুন, এগিয়ে চলার জন্য আমরা ভাবনার আদান-প্রদান করি।

চলুন লিংকডইনে (LinkedIn) যুক্ত হই।


জানতে আগ্রহী হতে পারেন: আমি কেন এই 'GoSolarBangla' শুরু করলাম এবং এই ব্লগের মূল দর্শন বা আমার ভবিষ্যৎ লক্ষ্য কী, তা বিস্তারিত জানতে পড়তে পারেন আমার এই বিশেষ পোস্টটি - GoSolarBangla-র দর্শন

1 comment:

Featured post

২০২৫ সালে ভারতের পুনর্নবীকরণযোগ্য শক্তি: সৌর ও বায়ুশক্তিতে রেকর্ড উৎপাদন

২০২৫ সালে ভারতের রিনিউএবল এনার্জি সেক্টর আর শুধু “অলটারনেটিভ” নয়; এখন সেটা দেশের পাওয়ার সাপ্লাই সিস্টেম-এর অন্যতম অংশীদার। সোলার, উইন্ড, ব...

পপুলার পোস্ট