24 Feb 2025

ঋতু বদল: হিমেল হাওয়া থেকে বসন্তের উত্তরণ

ঋতু বদলের নিখুঁত ছবি কেবল গ্রাম বা প্রকৃতির মাঝেই সীমাবদ্ধ নয়, শহরেও তা স্পষ্টভাবে ধরা দেয়। কলকাতার পাশে গড়ে ওঠা নতুন শহর নিউটাউনেও আসে বর্ষা আসে, শীত নামে, আর বসন্তের আগমন ঘটে নীরবে কিন্তু নিশ্চিতভাবে। কংক্রিটের জঙ্গলের মাঝেও রাস্তার ধারে ছড়িয়ে থাকা সবুজ, জলাভূমির ধারে গাছপালা আর খোলা আকাশ শহরের জীবনে ঋতুচক্রের পরিবর্তনকে চোখে পড়ার মতো করে তোলে।

A Clear Blue Sky in February in Newtown, Kolkata

চিত্রঃ ফেব্রুয়ারিতে নিউটাউনে ঋতুবদলের ছবি

প্রাক বসন্ত

ফেব্রুয়ারিই চিত্তাকর্ষক। শীত থেকে বসন্তে উত্তরণের সময়। অন্যভাবে বললে, পেঁয়াজকলি থেকে সজনেডাঁটা। উত্তর থেকে দক্ষিণে বাতাসের দিক পরিবর্তন। হিমেল থেকে পাগল হাওয়া। ফাল্গুনের শুরু এই ফেব্রুয়ারিতেই। বসন্ত এখানে ক্ষণস্থায়ী—মার্চের পূর্ণিমা হল মোটামুটি 'লাস্ট ডেট অফ স্প্রিং'।

শীতের পাতা খসানোর সময় এখনও শেষ হয়নি। জঙ্গলের রাস্তায় ধূসর শুকনো পাতায় পায়ের মর্মর শব্দ এখনও অনেকদিন পাওয়া যাবে।

বসন্ত

যেসব গাছ উইন্টার রেস্টে ছিল, তারা এই মাসেই জেগে ওঠে। শিশুরা যেভাবে প্রথম চোখ মেলে, অপুষ্ট ক্লোরোফিল মাখা কিশলয় ডালে ডালে উঁকি দেওয়ার শুরু এই ফেব্রুয়ারিতেই।

সবুজ পাতার ফাঁকে গুচ্ছ গুচ্ছ রুদ্র পলাশের বিদায় বেলায় 'রাঙা হাসি রাশি রাশি, অশোকে পলাশে'। শীতের পোশাক আলমারিতে বছর ঘুমে যাওয়ার দ্বারপ্রান্তে এই ফেব্রুয়ারিতে।

আরও কত কী! শুধু তো ঋতুর বসন্ত নয়, বা কতিপয় মানুষের বসন্ত নয়, প্রান্তিক মানুষেরা পার্মানেন্ট বসন্ত চায়। সকলের মুখে হাসি থাকবে বছরভর। সেদিন আসবেই।

No comments:

Post a Comment

Featured post

২০২৫ সালে ভারতের পুনর্নবীকরণযোগ্য শক্তি: সৌর ও বায়ুশক্তিতে রেকর্ড উৎপাদন

২০২৫ সালে ভারতের রিনিউএবল এনার্জি সেক্টর আর শুধু “অলটারনেটিভ” নয়; এখন সেটা দেশের পাওয়ার সাপ্লাই সিস্টেম-এর অন্যতম অংশীদার। সোলার, উইন্ড, ব...

পপুলার পোস্ট