27 Aug 2025

চাঁদ - ওয়ে ব্যকওয়ার্ডস্‌।

গাছের পাতার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে উজ্জ্বল পূর্ণিমার চাঁদ

গল্পের শুরু সবসময় প্রথম অধ্যায় থেকেই শুরু হবে এমন কোনও বাধ্যবাধকতা নেই। অনেক সময় গল্পের শুরু হয় শেষ থেকে, স্মৃতি কিংবা কল্পনার রাজ্যে ফিরে গিয়ে। সেখানে কোনও সময় বা কাল নেই কোনও নিয়ম মানে না। বাস্তব আর কল্পনার মাঝখানে দাঁড়িয়ে গল্প নিজের পথ নিজেই তৈরি করে নেয়।

দ্বিতীয় দৃশ্য

আমেরিকার গৃহযুদ্ধ শেষ, শান্তি ফিরেছে কিন্তু বাল্টিমোর গান ক্লাবের কামানপ্রেমী সদস্যদের মনে অশান্তি। সভাপতি ইম্পে বার্বিকেন ঘোষণা দিলেন, চাঁদের উদ্দেশে গোলা ছোড়া হবে, কলম্বাসের মতো মহাকাশযাত্রার স্বপ্নে।

পরিকল্পনা হলো ফ্লোরিডায় ৯০০ ফুট গভীর, ১২০ ফুট ব্যাসের বিশাল কামান গড়া। দেশ-বিদেশ থেকে প্রায় সাড়ে পাঁচ মিলিয়ন ডলার তোলা হলো। কিন্তু পুরনো প্রতিদ্বন্দ্বী ক্যাপ্টেন নিকোল এই উদ্যোগকে আজগুবি বলে বাজি ধরলেন।

ঠিক তখনই ফরাসি অভিযাত্রী মিশেল আরদাঁ চমক দেখালেন, গোলার ভেতরে বসে চাঁদে যেতে চান। প্রস্তাব গৃহীত হলো। উত্তেজনা চরমে উঠল, নিকোল-বার্বিকেন দ্বন্দ্বযুদ্ধের পর্যায়ে পৌঁছোল, শেষে মিশেলের মধ্যস্থতায় দুজনেই অভিযানে সঙ্গী হলেন।

নির্ধারিত দিনে বিশাল কামান থেকে ছোড়া হলো গোলা, তাতে তিন অভিযাত্রী। লক্ষ্য চাঁদ, কিন্তু হিসাবের হেরফেরে তারা চাঁদের কক্ষপথে গিয়ে আটকে রইলেন। পরের কাহিনি অজানা।

প্রথম দৃশ্য

কিষ্কিন্ধা গ্রামের পাঁচ ভাই। সবচেয়ে বড় দাদা হনুমান সব সময় অদ্ভুত ভাবনায় সে মগ্ন। একদিন সে বলল, “আমরা কি চাঁদে যেতে পারি?”

চার ভাই — মাতিমান, শ্রুতিমান, কেতুমান আর ধৃতিমান গোল গোল চোখে দাদার কথা শুনল। তারা কিছুই বোঝে না, শুধু মজা পায়।

হনুমান বনের গাছ কেটে বানাল বিশাল ধনুক। হরিণ শিকার করে তার চামড়া দিয়ে বানাল মোটা দড়ি। ট্রায়াল দিল; তীর উড়ল অনেক দূর! সবাই তালি দিল।

এরপর প্ল্যান ঠিক হলো, ভোরে চাঁদ যখন আকাশে, তখন দাদাকে তীরের সাথে বেঁধে ছোঁড়া হবে। সাথে খাবার হিসেবে বাঁধা হলো চার ডজন কলা।

দিন এল। হনুমানকে মজবুত করে বাঁধা হলো তীরে। ভাইরা ধনুক টানল, নিশানা চাঁদ। ওয়ান… টু… থ্রি… ছুটল তীর!

তীর উড়ল, সবাই হাঁ করে তাকায়। কিন্তু অল্প দূর গিয়েই তীর নামতে লাগল। তারপর একটা শব্দ গোচর হল, “ধপাস!” প্রায় সঙ্গে সঙ্গেই ককিয়ে ওঠার শব্দ, “ওরে বাবারে!”

শেষ

হনুমানের চাঁদে যাওয়ার স্বপ্ন ভেঙে যায় কিন্তু মানুষের ভাঙেনি।

No comments:

Post a Comment

Featured post

National Green Hydrogen Mission India: লক্ষ্য, প্রযুক্তি ও ভবিষ্যৎ

ভারতের National Green Hydrogen Mission কী, কেন এটি গুরুত্বপূর্ণ, এবং কীভাবে এটি ভারতকে একটি Global Green Hydrogen Hub বানাতে পারে - ...

পপুলার পোস্ট